শনিবার, ০৪ Jul ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
বলিউডের জনপ্রিয় কিছু সেলিব্রিটি কাপলদের বিয়েবিচ্ছেদের কারণ জেনে নিন।
১) হৃত্বিক রোশন ও সুজান খান: বলিউডে একসময়ের পারফেক্ট জুটি ছিলেন হৃত্বিক এবং সুজান। একে অপরকে ভালোবেসে তারা গাঁটছড়া বেঁধে ছিলেন ২০০০ সালে। প্রেম এবং বিয়ের দীর্ঘ ১৭ বছরের সম্পর্ক তারা ছিন্ন করেন ২০১৩ সালে। এই জুটির বিয়েবিচ্ছেদ সবাইকে অবাক করে ছিল। তবে এই জুটির বিচ্ছেদের সঠিক কারণ সবারই অজানা। তবে গতবছর ‘ফেমিনা’র সাক্ষাৎকারে সুসেন জানান, ‘আমরা সম্পর্কের এমন পর্যায় পৌঁছে গিয়েছিলাম, সেখানে আমি উপলব্ধি করেছিলাম এই সম্পর্ক থেকে এবার বের হওয়া উচিত। একটা মিথ্যা সম্পর্কে থাকার থেকে না থাকাই হয়তো ভালো’।
২) কারিশমা কাপুর ও সঞ্জয় কাপুর: অভিনেত্রী কারিশমা ২০০৩ সালে বিবাহ করেছিলেন শিল্পপতি সঞ্জয় কাপুরকে। এই দম্পতি ২০১৩ সালে বিচ্ছেদ ফাইল করেন। তবে এই জুটির বিয়েবিচ্ছেদের কারণ নিয়ে একাধিক মন্তব্য শোনা যায়। কেউ বলে সঞ্জয় বিভিন্ন মহিলাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন। আবার কেউ বলে কারিশমা স্ত্রী, মা এবং বউমা হিসেবে ব্যর্থ ছিলেন। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হয়।