শনিবার, ০৪ Jul ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
পরিবেশ রক্ষায় ৫জি টেলিকম নিয়ে আদালতে মামলা করেছিলেন অভিনেত্রী জুহি চাওলা। কিন্তু শুক্রবার জুহির সেই মামলা নাকচ করে দিল দিল্লি হাইকোর্ট। উপরন্তু অভিনেত্রীকে ২০ লক্ষ রুপি জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৩ লাখ ১৪ হাজার ৩২৯ টাকা।
৫জি টেলিকম প্রযুক্তির তেজস্ক্রিয় বিকিরণ ক্ষতি করতে পারে পরিবেশ এবং বাস্তুতন্ত্রের। তাই এই প্রযুক্তি আগামী দিনে বাস্তবায়িত হলে ক্ষতিগ্রস্ত হবে সমগ্র প্রাণীকুল। এই মর্মে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেন অভিনেত্রী।
তার সঙ্গে ছিলেন আরও ২ স্বেচ্ছাসেবী, বীরেশ মালিক এবং টিনা বচনি। দিল্লি হাইকোর্ট জানিয়েছে, অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক নানা ধরনের তথ্যের উপর ভিত্তি করে এই মামলা দায়ের করা হয়েছে।