শনিবার, ০৪ Jul ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

পাপারাজ্জি থেকে বাঁচতে মেয়েকে বুকে চেপে ধরলেন আনুশকা

তারকাদেরও ব্যক্তিজীবন থাকতে পারে সেকথা ভুলে যান অনেকেই। তারকাদের কেউ হয়তো প্রকাশ্যে আসতে পছন্দ করেন, কেউ থাকতে পছন্দ করেন কিছুটা আড়ালেই। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও অভিনেত্রী অনুশকা শর্মাও শেষের দলের মধ্যেই পড়েন।

বিশেষ করে তাদের মেয়ে ভামিকাকে নিয়ে দুজনেই একটু আড়ালে থাকতে পছন্দ করেন। এমনকি এখনো মেয়ের ছবি প্রকাশ্যে আনেন নি এই দম্পতি। তবে তাতে পাপারাজ্জিদের তো আর আটকে রাখা যায় না! সুযোগ বুঝে বিরাট-আনুশকার মেয়ে ভামিকার ছবি তুলে নিলেন তারা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি।

এদিকে, বিরাট ও আনুশকার মেয়ের ছবি প্রকাশ্যে আসায় নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একাংশ খুশি হলেও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। কেউ পাপারাজ্জিদের উপর ক্ষোভ উগরে দিয়েছেন। কেউ বা অনুশকা শর্মার উপর।তাদের আশঙ্কা পাপারাজ্জিদের নজর থেকে ভামিকাকে বাঁচাতে যেভাবে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছিলেন অনুশকা, তাতে ভামিকার দমবন্ধ হয়ে যেতে পারত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com