শনিবার, ২৭ Jun ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শনিবার রাজধানীর উত্তরায় ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিষয়জ এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির সভাপতি ফারুক হাসান।
২০১৭ সালে সিনথেটিক বেসড টেক্সটাইল ট্রেড এর পরিমাণ ছিল প্রায় ১৫০ বিলিয়ন ডলার, যার মধ্যে বাংলাদেশের শেয়ার ছিল মাত্র ৫ শতাংশ। অর্থাৎ বৈশ্বিক ফাইবার চাহিদার বিচারে বাংলাদেশ অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কটনের মধ্যে সীমাবদ্ধ আছে।
প্রতিযোগী দেশগুলোতে এই শিল্পের কাঁচামাল ‘পেট্রোক্যামিকেল চিপস’ থাকায় এবং তাদের স্কেল ইকনোমির কারণে তারা প্রতিযোগী সক্ষমতায় অনেক এগিয়ে আছে। এই পরিস্থিতিতে নন-কটন খাতে বিনিয়োগ ও রপ্তানী উৎসাহিত করতে, বিশেষকরে প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে নন কটন পোশাক রপ্তানির উপর ১০ শতাংশ হারে বিশেষ প্রণোদনা দেয়ার অনুরোধ করা হয়।
বিজিএমইএ সভাপতি বলেন, শিল্পকে ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তাবিত বাজেটে বিজিএমইএর বেশ কয়েটি প্রস্তাব ছিল, কিন্তু সেগুলো বিবেচনা করা হয়নি। তবে কয়েকটি ইতিবাচক সিদ্ধান্ত রাখায় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।