শনিবার, ০৪ Jul ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
অসুস্থ অবস্থায় শ্বাসকষ্ট শুরু হতেই রবিবার সকালে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করানো হয়েছে বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারকে।
তার স্ত্রী অভিনেত্রী সায়রা বানু জানিয়েছেন, বেশ কয়েক দিন ধরেই শ্বাসকষ্ট হচ্ছে দিলীপের। রবিবার সকালে তাই কোভিড রোগীর জন্য নির্দিষ্ট নয় এমন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। শ্বাসকষ্টের কারণ জানতে রক্ত পরীক্ষার সঙ্গে অন্যান্য পরীক্ষানিরীক্ষাও করা হবে।
সায়রা আরও জানিয়েছেন, অতিমারির প্রকোপ বেড়ে যাওয়ার পর থেকে দিলীপ কারও সঙ্গে দেখা সাক্ষাৎ করেননি। কারণ তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এর আগেও একাধিক বার দিলীপকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তার ফুসফুসে সংক্রমণও হয়েছিল।