বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

দেশের বিভিন্ন এলাকায় ঢিলেঢালা লকডাউন

রাজশাহীতে চলমান কঠোর বিধিনিষেধ সন্ধ্যা সাতটার পরিবর্তে বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় দফায় লকডাউনে কমছে করোনা সংক্রমণ।

গত ২৪ ঘণ্টার সংক্রমণের হার ১৯ দশমিক এক তিন শতাংশ।  লকডাউন কার্যকর করতে কাজ করছে প্রশাসন। সাতক্ষীরায় সাতদিনের কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন চলছে। এদিকে নোয়াখালীর পৌর এলাকাসহ ৬টি ইউনিয়নে চলছে ঢিলেঢালা লকডাউন।

নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় লকডাউনের কিছুই মানা হচ্ছে না। মাঠপর্যায়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের তেমন তৎপরতা দেখা যায়নি।

এছাড়া, খুলনা সদর, খালিশপুর ও সোনাডাঙ্গা থানা এবং রূপসা উপজেলায় চতুর্থ দিনের মতো চলছে কঠোর বিধিনিষেধ। অন্যদিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ১৭টি গ্রামেও চলছে লকডাউন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com