বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

পানিতে ডুবে জমজ ভাইবোনের মৃত্যু

সোমবার (৭ জুন) সকালে, সখিপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত লামিয়া ও মাসুদ দক্ষিণ তারাবুনিয়া গ্রামের আ. কুদ্দুস আলীর সন্তান। চার ভাই-বোনের মধ্যে তারা ছিলো সবার ছোট।

স্বজনরা জানায়, সোমবার সকালে পরিবারের সকলে একত্রে নাস্তা করে। নাস্তা খেয়ে লামিয়া ও মাসুদ বাড়ির পাশে খেলা করতে যায়। কয়েক ঘণ্টা পার হলেও তাদের দেখা না পাওয়ায় পরিবারের সদস্যরা আশেপাশে খোঁজ করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে দ্রত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ষোঘণা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com