শনিবার, ০৪ Jul ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
যাত্রাটা হয়েছিলো সংগীত পরিচালক ও গায়ক হাবিব ওয়াহিদের সঙ্গে। এবার তার মেয়ে রোদেলারও যাত্রা শুরু হাবিবের সঙ্গে জুটি বেঁধে।
ছোটবেলা থেকেই গানের সঙ্গে সখ্যতা রোদেলার। মায়ের মত নিজেকেও প্রতিষ্ঠিত করার স্বপ্ন তার। তাই তো হাবিবের সুর ও সংগীতে কন্ঠ দিলো রোদেলা।
এই খবরটি মা গায়িকা ন্যান্সি জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে হাবিবের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। গানের শিরোনাম বাধাহীন আমার মনের এই গল্প। খুব শিগগিরই গানটি শুনতে পাওয়া যাবে ইউটিউব চ্যানেলে।