শনিবার, ০৪ Jul ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

কাজের জন্য শয্যাসঙ্গিনী হতে পারব না :পূজা

আমি কখনোই কোনো অন্যায় আবদারকে প্রশ্রয় দিইনি। ভালো কাজ করার জন্য কারও শয্যাসঙ্গিনী হতে পারব না বলে জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজার ডিজিটালকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা জানান।

কাস্টিং কাউচের অভিজ্ঞতা প্রসঙ্গে জানতে চাইলে পূজা বলেন, কাজের জন্য অডিশন দিতে হয়েছে একাধিকবার। তবে টালিউডে নয়। বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে।

অভিনেত্রী আরও বলেন, এমন অনেককেই চিনি, যারা কাজ পাওয়ার আশায় ভুল পথে হেঁটেছেন। কিন্তু শেষমেশ কাজ না পেয়ে ‘মিটু’ অভিযোগ এনেছেন।

তিনি বলেন, মেয়েরা মুখ বুজে অন্যায় মেনে নেয় বলেই এ ধরনের শোষণ করার সাহস পায় কিছু মানুষ। প্রতিবাদ করতে শুরু করলেই ছবিটা কিছুটা হলেও বদলাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com