শনিবার, ০৪ Jul ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

বধূ সাজে অপু বিশ্বাস

বইছে গরম হাওয়া আবার কখনো বৃষ্টি। করোনাকালে সবকিছুর মতো বিয়ের আয়োজনও কিছুটা নিয়মের বাইরে চলে গেছে। এরমধ্যেই অনেক পরিবারে চলছে বিয়ের আয়োজন। বড় কিছুর ইচ্ছা থাকা সত্ত্বেও স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে ঘরোয়া আয়োজনেই সম্পন্ন করতে হচ্ছে বিয়ের অনুষ্ঠান। তবে অনুষ্ঠানের পরিধি যেমনই হোক, বিয়ে মানেই আনন্দ আর খুশি।

বর-কনের সেই মাহেন্দ্রক্ষণকে কানায় কানায় পূর্ণ করতে উত্তরার ১১ নং সেক্টরে খান টাওয়ারে ‘রয়েল মালাবার জুয়েলারী অ্যান্ড ফ্যাশন মল’ সেজেছে উৎসবের সাজে। তাদের এই আয়োজনের অংশ হিসেবে প্রথমে শাড়ি এবং পরে লেহেঙ্গার সঙ্গে বিয়ের গহনায় নিজেকে রাঙিয়ে নববধূ সাজে আবির্ভূত হন অপু বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com