শনিবার, ০৪ Jul ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
আসছে নতুন চলচ্চিত্র ‘কথা দিলাম’। এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জামশেদ শামীম ও এসকে তৃষ্ণা। এরইমধ্যে রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্যবিধি মেনে সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে।
বিডি ২৯ মাল্টিমিডিয়ার ব্যানারে জসীম উদ্দীন আকাশের কাহিনী অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করবেন ইভান মল্লিক। জামশেদ শামীম ও তৃষ্ণা ছাড়াও এতে অভিনয়ে করবেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, কাজল, শেখ স্বপ্না, পরাগ বিশ্বাস, স্নিগ্ধা হোসেন, আখিসহ আরও অনেকে। এই ছবির সবগুলো গান লিখেছেন জসীম উদ্দীন আকাশ।
নব্বই দশকের গ্রামীণ পটভূমির গল্পের সিনেমায় গ্রামের যুবকের চরিত্রে অভিনয় করবেন জামশেদ। অভিনেতা জামশেদ শামীম বলেন, ‘গ্রাম বাংলার পেক্ষাপটে সম্পূর্ণ মৌলিক গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ‘কথা দিলাম’ ছবিটি। এখানে আমার চরিত্রটা হবে একজন গ্রামের যুবকের। যার সঙ্গে নায়িকার প্রেম হয়। এই প্রেম নিয়ে টানাপোড়েনসহ খুব সুন্দর একটি গল্প উঠে আসবে।