শনিবার, ০৪ Jul ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

ফেসবুকে ঝড় তুললো ‘রিকশা গার্ল’ এর ট্রেইলার

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘আয়নাবাজি’ দিয়ে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী দেখিয়েছিলেন যে, ভালো সিনেমা হলে প্রেক্ষাগৃহে দর্শকের অভাব থাকবে না। ‘আয়নাবাজি’র পর এবার রূপালি পর্দায় এই নির্মাতা নিয়ে আসছেন ‘রিকশা গার্ল’। যা নিয়ে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগিয়েছে।

এখন সিনেমাটি কবে মুক্তি পাচ্ছে সেই অপেক্ষায় আছেন সিনেপ্রেমীরা। আর সেই অপেক্ষাকে আরো তীব্রতর করেছে সিনেমাটির সদ্য মুক্তিপ্রাপ্ত ট্রেইলার। ট্রেইলারটি আলোচনার ঝড় তুলেছে ফেসবুকে। গত ২ জুন ফেসবুকে অবমুক্ত হয়েছে ছবিটির ট্রেইলার। খুব অল্প সময়েই সাড়া ফেলেছে ট্রেইলারটি। ২ মিনিট ১৮ সেকেন্ডের ট্রেলারে বিভিন্ন চরিত্রের কণ্ঠে বাংলা ও ইংরেজি ভাষায় সংলাপ শোনা গেছে। এর বেশিরভাগ সময়জুড়েই ছিলেন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা নভেরা রহমান। ‘রিকশা গার্ল’ সিনেমাটির শুটিংয়ের সময়ও এ নিয়ে ফেসবুকে ব্যস্ত ছিলেন নেটিজেনরা।

গত ২ জুন ফেসবুকে সিনেমাটির ট্রেইলার অবমুক্তের পর আলোচনা তুঙ্গে উঠে। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’ অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন শর্বরী জোহরা আহমেদ। কিশোরী নাঈমার জীবনে নানা স্বপ্ন নিয়ে সিনেমার ঘটনা আবর্তিত।

জানা যায়, বাংলা সিনেমা ও সংস্কৃতিকে বিশ্বে ছড়িয়ে দিতে সিনেমাটি ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। এতে নভেরা ছাড়াও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com