বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
রাজধানীর মিরপুর-২ নম্বর সেকশনের ৬০ রাস্তা সংলগ্ন বাইক ভ্যালিতে হোন্ডার নতুন মডেল উন্মোচন করা হয়।
হোন্ডা জানিয়েছে, শহরমুখী রাইডারের সব চাহিদা পূরণ করার লক্ষেই আমাদের ডেভেলপমেন্ট টিম ‘টোটাল কন্ট্রোল’ এর কনসেপ্ট নিয়ে পুরোপুরি একটি স্পোর্ট বাইক তৈরি করার কাজটি শুরু করে। স্পোর্ট বাইক লাভারদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতেই এগ্রেসিভ, আকর্ষণীয়, আধুনিক, হালকা ওজনের, আরামদায়ক এবং স্পোর্টি ডিজাইনের এই সিবিআর ১৫০ আর বাইকটি বাজারে নিয়ে এসেছে হোন্ডা। নতুন এই মডেলটির সাথে যুক্ত করা হয়েছে অ্যাসিস্ট/স্লিপার ক্ল্যাচ এবং ইনভার্টেড ফ্রন্ট সাশপেনশন ফিচার।