শনিবার, ০৪ Jul ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
মন খারাপকে পাস কাটিয়ে দীঘি মন দিয়েছেন শরীরচর্চায়। নিয়মিত সময় দিচ্ছেন জিমে। আট থেকে নয় কেজি ওজন কমাতে চান তিনি।
এ নিয়ে তিনি বলেন, ‘দৈনিক প্রায় দুই ঘণ্টা জিম করছি, সপ্তাহে পাঁচ দিন করার চেষ্টা করি। সর্বনিম্ন আট থেকে নয় কেজি কমাতে চাই।’
হঠাৎ কেনো এমন চিন্তা মাথায় ঢুকেছে জানতে চাইলে গণমাধ্যমকে দীঘি বলেন, ‘সবাই বলে আমি মোটা হয়ে গেছি, তাই একটু চিকন হওয়ার চেষ্টা করছি।’
এদিকে, এতদিন দীঘি ফেসবুকে অ্যাকটিভ থাকলেও ছিল না কোনো ফ্যান পেজ। কিন্তু তার আগে অনেকেই ফেইক পেজ খুলে বসে আছেন। একাধিক ফ্যান পেজের ভিড়ে সম্প্রতি অভিনেত্রী ফেসবুকে ফ্যান পেজ খুলেছেন। সেখানে ভক্তদের যুক্ত হওয়ার অনুরোধও করেছেন।