শনিবার, ০৪ Jul ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
করোনায় সিনেমা হল বন্ধ থাকায় একের এক প্রস্তুতি নিয়েও হলিউডের সিনেমা মুক্তি দিতে না পারায় এক বছর আগের তুলনায় গত বছর ৮০ শতাংশ কমেছে হলিউডের বক্স অফিসের আয়। তবে, আশা জাগানিয়া খবর- গেলো মে মাসে খুলেছে প্রেক্ষাগৃহগুলো। এরই মধ্যে করোনাকালীন বক্স অফিস রেকর্ড ভেঙেছে হরর ছবি ‘এ কোয়াইট প্লেস পার্ট টু’।
এ সপ্তাহে বক্স অফিসের প্রথম স্থানটি দখল করেছে প্যারামাউন্ট পিকচারসের ‘এ কোয়াইট প্লেস পার্ট টু’। ২৮ মে ছবিটি মুক্তি পেয়ে প্রথম দিনেই আয় করেছে প্রায় ২০ মিলিয়ন ডলার। মুক্তির পর প্রথম তিন দিনে প্রায় ৫০ মিলিয়ন ডলার আয় করে ছবিটি।
মহামারীর মধ্যে তিন দিনে এটিই কোনো সিনেমার সর্বোচ্চ আয়। তিন হাজার ৭৫২টি থিয়েটার থেকে এ পর্যন্ত মোট ১৭৭ মিলিয়ন ডলার আয় করেছে ছবিটি। আর ছবিটি নির্মাণে খরচ হয়েছিলো ৬১ মিলিয়ন ডলার। এরই মধ্যে ছবিটির গায়ে লেগেছে সুপারহিট ছবির তকমা।
‘এ কোয়াইট প্লেস পার্ট টু’র রচনা ও পরিচালনা করেছেন জন ক্র্যাসিনস্কি। প্রথম পর্বের মতো এবারও অভিনয় করছেন এমিলি ব্লান্ট, মিলিসেন্ট সিমন্ডস এবং নোহ জুপে।বক্স অফিসের দ্বিতীয় স্থানটি এ সপ্তাহে দখল করেছে ২৮ মে মুক্তি পাওয়া ছবিটি ‘ক্রুয়েলা’। ১০০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের এই ছবিটি এরই মধ্যে বিশ্বব্যাপী প্রায় সাড়ে ১১২ মার্কিন মিলিয়ন ডলার আয় করেছে।