শনিবার, ০৪ Jul ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
কপিরাইট আইন-২০০০ (সংশোধনী ২০০৫) এর ২৪, ২৫, ২৬ ও ২৭ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে প্রয়াত চিত্রনায়ক এসএম আসলাম তালুকদার মান্নার স্ত্রী শেলী কাদের রিট দায়ের করেছেন। যার শুনানি হতে পারে আগামী ১৩ জুন (রোববার)।
মঙ্গলবার (৮ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় শেলী কাদেরের আইনজীবী ব্যারিস্টার নাজিরুল আলম এই রিট করেন। ১৩ জুন হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এর শুনানির কথা রয়েছে।
এ বিষয়ে আইনজীবী নাজিরুল আলম বলেন, কপিরাইট আইনের ৪টি ধারার কারণে নায়ক মান্না প্রযোজিত ৮টি সিনেমা থেকে তার পরিবার আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সে কারণেই এ চারটি ধারা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।
তিনি জানান, কপিরাইট আইনের ৪টি ধারা অনুসারে কোনও প্রযোজককে কপিরাইটের লাইসেন্স দেয়া হলে তা অনেকেই পূর্ণ মেয়াদের জন্য নিয়ে থাকেন। পূর্ণ মেয়াদের সীমা ৬০ বছর পর্যন্ত হয়। অথচ একই আইনে অন্য রকম বিধান রেখে বলা হয়েছে, যার দ্বারা ক্রিয়েটর ও প্রযোজকদের মধ্যে এমন কোনও চুক্তি হবে না, যা কারো জন্য কঠিন হয়ে যায়।