শনিবার, ০৪ Jul ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

অন্তঃসত্ত্বা পপি, বলছেন ঘনিষ্ঠজনরা

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দীর্ঘ দিন ধরে শুটিংয়ে নেই পপি।  তবে গত বছরের শেষের দিকে ‘ভালোবাসা প্রজাপতি’ নামের একটি ছবি দিয়ে অভিনয় শুরু করেন। এরপর আরও কিছু ছবির কাজ শুরুর ঘোষণা দেন পপি। কিন্তু অজানা কারণে সেই ঘোষণা আর বাস্তবায়ন হয়নি। চলতি বছরের শুরুর দিকে এসে হঠাৎ করেই সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি।

গণমাধ্যমকর্মী থেকে শুরু করে চিত্রনির্মাতারাও বলছেন পপি বিয়ে করেছেন।  বিয়ের পর তার বরের সঙ্গে সংসার জীবনও শুরু করেছেন।  উৎসুক কেউ কেউ পপির বাসায় খোঁজ নিয়ে জানতে পেরেছেন তিনি বাবা-মায়ের সঙ্গেও থাকছেন না। এর মধ্যে আবারও গুঞ্জন উঠেছে মা হতে যাচ্ছেন এ নায়িকা।  যদিও তার পরিবারের পক্ষ থেকে সন্তানসম্ভবা তো দূরের কথা, বিয়ের বিষয়টিই স্বীকার করছে না।

সিনেমাপাড়ার গুঞ্জন, পপি আর অভিনয়ে ফিরবেন না। তিনি সংসার নিয়েই ব্যস্ত থাকতে চাচ্ছেন।  সেখানেই সময় দিচ্ছেন।  মা হতে চলেছেন।  এজন্য এখন কারো সঙ্গে যোগাযোগ রাখছেন না। নিজেকে আড়াল করে রেখেছেন।

গেল মার্চে পপির বিয়ের গুঞ্জনের খবর গণমাধ্যমে প্রকাশ হয়।  নায়িকা নাকি নিজের ইস্কাটনের বাসাও ছেড়ে দিয়েছেন।  থাকছেন কূটনৈতিক পাড়ায়। স্বামীর দেয়া ফ্ল্যাটেই থাকছেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com