শনিবার, ০৪ Jul ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ পরীমণির, বিচার চাইলেন প্রধানমন্ত্রীর কাছে

শারীরিক নির্যাতন, ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হয়েছেন এমন অভিযোগ তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করেছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণি।

আজ রোববার (১৩ জুন) সন্ধ্যার দিকে পরীমণির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর কাছে এমন দাবি জানান তিনি।

পরীমণি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি পরীমণি। এই দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।’

তিনি লেখেন, ‘যাদেরকে পেয়েছি সবাই শুধু ঘটনার বিস্তারিত জেনে দেখছি বলে চুপ হয়ে যায়! আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারি না। আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কী বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো (যাদের অনেক নাম এক্ষুণি মনে পরে গেলো) তাদের মতো আমিও কেবল তাদের দল ভারি করতে চলেছি হয়তো। আফসোস ছাড়া কারোর কী করবার থাকবে তখন! আমি তাদের মতো চুপ কি করে থাকতে পারি মা? আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোনো অন্যায় মেনে নিতে!’

পরীমণি আরও লেখেন, ‘আমার মা যখন মারা যান তখন আমার বয়স আড়াই বছর। এতদিনে কখনো আমার এক মুহূর্ত মাকে খুব দরকার এখন, মনে হয়নি এটা। আজ মনে হচ্ছে, ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার, একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্য দরকার। আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা। মা আমি বাঁচতে চাই। আমাকে বাঁচিয়ে নাও মা।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com