বুধবার, ১৫ Jul ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

নিজের বিয়ের বিষয়টি গোপন রাখার কারণ জানালেন রেলমন্ত্রী

গত ১০ জুন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের বিয়ের গুঞ্জন প্রথমে শোনা গেলেও মন্ত্রী গণমাধ্যমের কাছে বিষয়টি কৌশলে এড়িয়ে যান। তবে রেলমন্ত্রীর স্ত্রীর ভাই প্রথম গণমাধ্যমের কাছে বিষয়টি শেয়ার করেন।

রেলমন্ত্রীর স্ত্রী দিনাজপুরের বিরামপুরের মেয়ে শাম্মী আকতার মনি। পেশায় তিনি একজন আইনজীবী। গত ৫ জুন উত্তরায় ঘরোয়া পরিবেশে তাদের বিয়ে সম্পন্ন হয়। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।

এর আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বিয়ে করার অনুমতি পেয়েছিলেন রেলমন্ত্রী। অনুমতি পেয়ে বিয়েও করে ফেলেন। তবে বিষয়টি প্রথম দিকে চেপে গিয়েছিলেন মন্ত্রী।

এ বিষয়ে নূরুল ইসলাম সুজন গণমাধ্যমকে বলেন, বিয়ে করেছি। তা অস্বীকার করার কিছু নেই। যা হয়েছে তা বলতে হবে। কিন্তু গণমাধ্যমকে বিয়ের বিষয়টি প্রথমে জানাইনি। কারণ, আগে তো প্রধানমন্ত্রীকে খুশির খবরটা জানাতে হবে। যতক্ষণ প্রধানমন্ত্রীকে জানানো হয়নি, ততক্ষণ তাই অন্যদের কাছেও বিয়ে নিয়ে মুখ খুলিনি।

শুক্রবার প্রধানমন্ত্রীকে টেলিফোনে বিষয়টি জানিয়েছেন উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীকে জানিয়েছি তাই বিয়ে নিয়ে এখন আর লুকোচুরির কিছু নেই। আমি চেয়েছি— প্রধানমন্ত্রীকে জানিয়ে অন্যদের জানাব। তবে বিয়ের খবরটি যেহেতু সত্য ছিল তাই সরাসরি কখনও অস্বীকার করিনি। বিয়ে করেছি- সেটা বলতে তো বাধা নেই।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com