শনিবার, ০৪ Jul ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

আসছে অমিতাভ রেজার নতুন সিনেমা ‘রিকশা গার্ল’

সিনেমাতে একজন কিশোরীর সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন নির্মাতা। এরইমধ্যে চলচ্চিত্রটি নিয়ে বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আয়নার আয়নাবাজি বাজিমাত করে অমিতাভ রেজা চৌধুরী নিয়ে আসছেন রিকশা গার্ল নামে একটি সিনেমা। যার ট্রেলার বের হয়েছে সম্প্রতি। সিনেমাটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত।

পরিচালক অমিতাভ রেজা চৌধুরী আরও জানান,’আমি দর্শকের কথা ভেবে সিনেমা নির্মাণ করিনি। গল্পের কথা ভেবে নির্মাণ করেছি। দর্শকের যদি ভালো লাগে তো আমার ভালো লাগবে।’

একটি বিদেশি উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটির ভাষা ইংরেজি। তবে এটি বাংলায় ডাবিং করে মুক্তি দেয়া হবে দেশে, এমনটাই জানান পরিচালক।

অমিতাভ রেজা চৌধুরী আরও বলেন,’এ উপন্যাসটা যারা বেশি পড়েছেন, সেই সকল দর্শকদের উদ্দেশ্যে এ ছবিটা নির্মাণ করা। এ ছবিটা যাদের জন্য নির্মাণ করা হয়েছে তারা সাবটাইটেল দেয়া ছবি দেখেন না। তাই ছবিটা ইংরেজীতে করা হয়েছে। বাংলাদেশের দর্শকদের জন্য বাংলায় ডাবিং করা হবে।’

নাইমা নামের এক কিশোরীর জীবনের কঠোর বাস্তবতার গল্প উঠে এসেছে ছবিতে। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান, নরেশ ভূইয়া, এলেন শুভ্রসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com