শনিবার, ০৪ Jul ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

জিজ্ঞাসাবাদ করা হবে পরীমণিকে

ঢাকা বোট ক্লাবের ঘটনার আগের দিন দিবাগত রাতে রাজধানীর গুলশান অল কমিউনিটি ক্লাবে চিত্রনায়িকা পরীমণি জোর করে ঢুকে ভাঙচুর করেন। মদ চেয়ে না পেয়ে তিনি তার সহযোগীদের নিয়ে গ্লাস, অ্যাশট্রে এবং বেশ কিছু প্লেট ভাঙচুর করেন বলে অভিযোগ উঠেছে। বিষটি নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, এই ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার সাংবাদিকদের এ কথা জানান। আমরা বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করা হবে। সংশ্লিষ্ট বিষয়ে যেকোনো ধরনের অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com