শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চান। এমন দাবি নিয়েই কিছুদিন আগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রোশন সিং। কিন্তু টলিউড সুন্দরীর মন জুড়ে নাকি এখন অন্য কেউ রয়েছেন। শ্রাবন্তীর চতুর্থ প্রেম হিসেবে ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর নাম আগেই শোনা গিয়েছিল। এবার এক উপহারের সূত্রে সেই জল্পনা আরো জোরাল হল।
ভোটের আগেই শ্রাবন্তী-অভিরূপের সম্পর্কের গুঞ্জন নিয়ে সরগরম টলিপাড়া। শোনা গিয়েছিল, পেশায় ব্যবসায়ী অভিরূপ বাইপাসের ধারে শ্রাবন্তীর অভিজাত আবাসনেই থাকেন। তবে দু’জনের টাওয়ার আলাদা। ভোটের সময় শ্রাবন্তীর প্রচারপর্বেও নাকি সঙ্গ দিয়েছিলেন অভিরূপ। সম্প্রতি অভিরূপ নিজের ফেসবুক প্রোফাইলে হীরের আংটি পরা হাতের ছবি পোস্ট করেন। ক্যাপশনে ভালোবাসার ইমোজি দিয়ে লেখেন, ‘জীবনের সবেচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটির থেকে পাওয়া উপহার…ধন্যবাদ’। শোনা যায়, অভিরূপের জন্মদিনে তাকে এই বিশেষ উপহারটি দিয়েছেন শ্রাবন্তী। যাতে ‘I’ শব্দের পর ভালোবাসার চিহ্ন দেওয়া রয়েছে।