শনিবার, ০৪ Jul ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ। তাঁকে খুঁজে দিতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আকুতি জানিয়েছেন স্ত্রী সাবিকুন্নাহার। বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ত্ব-হার কোনো অপরাধ থাকলে তাঁর বিচার করুন, তবু তাঁকে ফিরিয়ে দিন।’
ত্ব-হার স্ত্রীর এই কান্নাজড়িত আকুতি মন খারাপ করে দিয়েছে বাংলা গানের ‘যুবরাজ’ খ্যাত গায়ক আসিফ আকবরের। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পেজে লম্বা একটি স্ট্যাটাস দিয়ে সে কথা প্রকাশ করেছেন তিনি। পাঠকদের জন্য আসিফের সেই স্ট্যাটাসটি হুবহু তুলে দেয়া হলো-
‘আবু ত্বহা মুহাম্মদ আদনান সাহেবকে আমি চিনি না। কখনো উনার নাম শুনিনি, এটা হয়তো আমার অজ্ঞতা। নিউজে দেখলাম তিনি একজন মেধাবী তরুণ ক্রিকেটার ছিলেন। আগে গিটারও বাজাতেন টুকটাক। এক সময় ইসলামের পথে নিজেকে উজাড় করে দিয়ে একজন তরুণ ইসলামী বক্তা হয়ে উঠেন।’