বুধবার, ১৫ Jul ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকায় থেকে একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতরা হলেন- মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমী আক্তার (৪৫) এবং তাদের মেয়ে জান্নাতুল (২০)।

শনিবার (১৯ জুন) ওয়ারী ডিভিশনের ডিসি শাহ ইফতেখার আহামেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই ঘটনায় আরও একজনকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তাদের পরিবারেরই কেউ সবাইকে বিষ খাইয়েছে।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে কদমতলীর মুরাদপুর এলাকায় হামিদা পাম্পের পাশের গলির একটি বাড়ি থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com