বুধবার, ১৫ Jul ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

গুলিস্তানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে বিভিন্ন মার্কেট এবং গুরুত্বপূর্ণ ভবনের আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
রোববার (২০ জুন) দুপুর ১২টার দিকে রাজধানীর গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেটের সামনের রাস্তাসহ আশপাশের এলাকায় সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনা করেন দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামান। 
তিনি সাংবাদিকদের জানান, ব্যবসায়ী, ক্রেতা ও  সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com