শনিবার, ০৪ Jul ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

কাঞ্চন-শ্রীময়ীর ‘পরকীয়া’, পুলিশের দ্বারস্থ স্ত্রী

পশ্চিমবঙ্গের উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন স্ত্রী মল্লিকের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়।

তার অভিযোগ, অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে তার স্বামী অন্তরঙ্গ সম্পর্ক জড়িয়েছেন। গত শনিবার রাতে নিউ আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, গত শনিবার রাতে তার গাড়ি আটকে হুমকি দেন কাঞ্চন ও তার ‘প্রেমিকা’ শ্রীময়ী। ঘটনায় ভয় পেয়ে যায় তার সন্তানও। এরপরেই পুলিশের দ্বারস্থ হন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সেদিন রাতে নাকি চেতলার সবুজ বাগান লেনে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কথা বলতে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। সেখানেই বচসায় জড়ান তারা, যা গড়ায় থানা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com