শনিবার, ০৪ Jul ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

‘মিঠুন ছিলেন গরীবের অমিতাভ বচ্চন’

টালিউডে ও বলিউডে সমানভাবে জনপ্রিয় ‘ফাটাকেষ্ট’ মিঠুন চক্রবর্তী। অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন দুই সিনেমা ইন্ডাস্ট্রিতে। হিন্দি ও ভারত বাংলা সিনেমায় এখনও ‘ফাটাকেষ্ট’-এর এমন কিছু সংলাপ স্মরণীয় হয়ে আছে। হিন্দি কিংবা বাংলাতে মিঠুন চক্রবর্তী দাদা নামেই পরিচিত।

জনপ্রিয় এই অভিনেতা গরীবের অমিতাভ বচ্চন হিসেবে পরিচিত ছিলেন বলে দাবি করেছেন ভারতের জনপ্রিয় গায়ক অভিজিৎ ভট্টাচার্য। এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন অভিজিৎ।

‘তওবা তুমরাহে ইয়ে ইশারে’, ‘ধাড়কান’সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গানের শিল্পী অভিজিৎ ভট্টাচার্য। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, আমি শুধু তারকাদের জন্য গেয়েছি, অভিনেতাদের জন্য নয়। আমি যত ভালোই গাই না কেন, পর্দায় তারকা না হলে সেটির কোনো মূল্যায়ন হয়নি।

একদিকে শাহরুখ ও অন্যদিকে সুনীল শেঠি ছিলেন। এখন শাহরুখ তারকা। তার মধ্যে অভিজাত একটি ব্যাপার ছিল, অন্যদিকে সুনীল খুব রাফ অ্যান্ড টাফ ছিলেন। যখনই সুনীলের জন্য কোনো গান তৈরি হতো, সেখানে একটু আক্রমণাত্মক ভাব থাকতো। আমি শাহরুখ ও সুনীল দু’জনের জন্যই গেয়েছি। তারা দু’জন পর্দায় আমার যে গানগুলোতে ছিলেন সবগুলোই হিট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com