শনিবার, ০৪ Jul ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

অভিনেত্রীর বর খোঁজার দায়িত্ব সালমানের!

সালমান খান এমন একজন মানুষ, যিনি আমায় ব্যক্তি হিসেবে উন্নতিতে সাহায্য করেছেন। বিগবসে আমি যা শিক্ষা পেয়েছি তা সারাজীবনের।

বিয়ের পিঁড়িতে বসতে চান ইন্ডাস্ট্রির কন্ট্রোভারসিয়াল কুইন আরশি খান। কিন্তু মনের মতো বর খুঁজতে আরশির দরকার সালমান খানকে। ভাইজানের বিয়ে না হলেও লাভ গুরু হিসেবে তাকেই পছন্দ আরশির।
জনপ্রিয় ভারতীয় টিভি রিয়েলিটি শো বিগবসের ১৪ তম সিজনে অংশ নিয়েছিলেন আরশি। সেখান থেকেই সালমানের প্রতি তার শ্রদ্ধা আরও গাঢ় হয় বলে জানিয়েছিলেন তিনি। তাই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময়েও ভাইজানের সাহায্যই চাইছেন অভিনেত্রী।
আরশি বলেন, ‘সালমান খান এমন একজন মানুষ, যিনি আমায় ব্যক্তি হিসেবে উন্নতিতে সাহায্য করেছেন। বিগবসে আমি যা শিক্ষা পেয়েছি তা সারাজীবনের।’
যদিও আরশির মনের মতো সঙ্গী খুঁজতে ভাইজান এগিয়ে আসবেন কিনা তা নিয়ে মুখ খোলেননি সালমান খান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com