বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

পাপুলের আসনে জয়ী আ. লীগের নুরউদ্দিন

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের আংশিক) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সোমবার রাতে রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

নৌকা প্রতীকে নুরউদ্দিন চৌধুরী পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৫৫৭ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮৬৮ ভোট।

এরআগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হয়।

কুয়েতে মানব ও অর্থপাচার মামলায় লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের চার বছরের কারাদণ্ড দেন দেশটির আদালত। ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ায় গত ২২ ফেব্রুয়ারি তার আসনটি শূন্য ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com