শনিবার, ০৪ Jul ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
অজ্ঞাত কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে উধাও অভিনেত্রী স্পর্শিয়া। পুরোনো অ্যাকাউন্ট নেই তার। নেই লাখ লাখ ফলোয়ারের ফেসবুক পেজও। অবশ্য সম্প্রতি নতুন একটি অ্যাকাউন্টে আবার দেখা যাচ্ছে এ অভিনেত্রীকে। যে অ্যাকাউন্ট আসলে স্পর্শিয়ার কিনা তা নিয়ে দ্বিধায় রয়েছেন তার ফলোয়ার ও ভক্তরা।
বিষয়টি নিয়ে মঙ্গলবার কথা হয় এ অভিনেত্রীর সঙ্গে। স্পর্শিয়া বলেন, ‘একদিনে হঠাৎ করে দেখি ফেসবুকে আমি নেই। আমার এক মিলিয়ন ফলোয়ারের ফেসবুক পেজও উধাও। পরে ফেসবুক কর্তৃপক্ষেল সঙ্গে যোগাযোগ করেও কোনো রেসপন্স পাইনি। বিষয়টি ক’দিন আমাকে খুবই চিন্তায় রেখেছে। অ্যাকাউন্ট ও পেজ এখনও উদ্ধার করতে পারিনি। তাই নতুন আইডি খুলতে হয়েছে আবার।’
অ্যাকাউন্ট ও পেজ ঠিক কি কারণে গায়েব হতে পারে। ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বিপরীতে কোনো ইস্যু হয়েছিলো কি? প্রশ্ন রাখলেন স্পর্শিয়া বলেন, তেমন কিছু তো হয়নি। আমাকে এ বিষয়ে নোটিশও করা হয়নি। এ বিষয়ে কিছুই বলতে পারছি না আমি।’