শনিবার, ০৪ Jul ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা মাহিয়া মাহি। বেশ কিছুদিন থেকে এই নায়িকাও বেশ আলোচনায়। সুখী দাম্পত্য বলে পরিচিত হলেও বিবাহ বিচ্ছেদের ঘোষণার পর থেকে মাহি ইস্যুতে আলোচনা সমালোচনা চলছে। এর মধ্যে ক’দিন আগে আবার দ্বিতীয় বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছে।
তবে এবারের প্রসঙ্গটা একটু ভিন্ন। ব্যক্তিগত মাহি ও চিত্রনায়িকা ছাড়াও আরেকটি পরিচয় আছে মাহির। তা হল প্রযোজক মাহি। গত বছরই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করে মাহি।