শনিবার, ০৪ Jul ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

১৮ বছরের তরুণীদের চেয়েও জয়াকে বেশি আকর্ষণী লাগছে!

রোববার জয়া বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন নিজের ফেসবুক হ্যান্ডেলে। ছাদে রোদের নিচে দাঁড়িয়ে গোলাপি অন্তর্বাসের সঙ্গে কালো ট্রাউজার, এমন পোশাকে দ্যুতি ছড়ালেন জয়া। বলছেন, ‘সূর্যকিরণ এবং কিছুটা গোলাপি দিয়ে যে কোনও কিছুই সম্ভব।’ হয়তো আসলেই সম্ভব। না হলে নেটিজেনরা মেতে উঠবেই বা কেন? জয়ার এই পোস্টের নিচে মন্তব্য পড়েছে ৯ হাজারের বেশি। প্রতিক্রিয়া জানিয়েছেন ৮০ হাজারের বেশি মানুষ।

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের বয়স নিয়ে কম জল ঘোলা হয়নি। শোবিজে তার বয়স জানার জন্য অনেক সময় আলোচনাও হয়েছে। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বয়স দেখানো হয়েছে ৪৪, কোথাও আবার সেটা ৪৬ বলা হয়েছে। এবার ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে জয়া আহসান তার বয়সের কথা জানালেন।

জয়া আহসান জানান, তার বয়স ৩৭ বছরের একদিনও বেশি নয়। উইকিপিডিয়ায় তাকে নিয়ে যেসব তথ্য দেওয়া হয়েছে তার মধ্যে অনেক তথ্যই ভুল দেওয়া আছে।

এই বয়সেও জয়া যেভাবে নিজের শরীর ধরে রেখেছেন তা সচরাচর দেখা যায় না। ফলে ১৮ বছরের তরুণীদের চেয়েও জয়াকে বেশি আকর্ষণীয় মনে হয়। সাধারণত নারী তারকাদের উত্থান হয় ২০ এর কোঠায়। বয়সের সঙ্গে সঙ্গে তাদের প্রোমোশন হয়েছে তন্বী কিশোরী থেকে মা-মাসির চরিত্রে। তবে জয়া ব্যতিক্রম! তার বয়স  ৪৭ অথবা ৩৭ যাই হোক না কেন এই মুহূর্তে দুই বাংলার সবচেয়ে কাঙ্ক্ষিত মুখ জয়া আহসান-ই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com