শনিবার, ০৪ Jul ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

রোমান্সে মাতবেন শ্রদ্ধা কাপুর!

রোমান্স করতে যাচ্ছেন আরেক বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর! কিন্তু কার সাথে? বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে রোমান্স করবেন শ্রদ্ধা।

কার্তিক শ্রদ্ধার চেয়ে চার বছরের ছোট।জানা যায়, ‘সত্যনারায়ণ কি কথা’ নামের সিনেমায় কার্তিকের সঙ্গে ছবিতে একসাথে দেখা যাবে এই জুটিকে। ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে সমীর বিদ্বানসের অভিষেক হবে।

সিনেমাটিতে কার্তিকের বিপরীতে শ্রদ্ধাকে চাইছেন নির্মাতারা। এ বিষয়ে এই তার সঙ্গে আলোচনাও করেছেন তারা। শ্রদ্ধাও এব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। তবে এখনো চুক্তিপত্রে স্বাক্ষর করেননি তিনি।

সূত্র: বলিউড হাঙ্গামা ডটকম

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com