বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন শনাক্ত ভারতে

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩ লাখ ১৬ হাজার ৮৯৭ জন।
সোমবারের (২৮ জুন) মতো মঙ্গলবারও (২৯ জুন) ভারতে দৈনিক মৃত্যু এক হাজারের নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯০৭ জনের। এ নিয়ে মহামারি পর্বে দেশটিতে মৃত্যু হলো ৩ লাখ ৯৭ হাজার ৬৩৭ জনের।
সংক্রমণ এবং মৃত্যু কম হওয়ার পাশাপাশি কমেছে দৈনিক সংক্রমণের হারও। গত ২৪ ঘণ্টায় তা ২ দশমিক ১২ শতাংশ। এক সপ্তাহের বেশি সময় ধরেই এই হার ৩ শতাংশের নিচে রয়েছে। পাশাপাশি দেশে সক্রিয় রোগী কম হওয়া অব্যাহত রয়েছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৫ লাখ ৫২ হাজার ৬৫৯ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com