শনিবার, ০৪ Jul ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

মিলিয়নের ঘরে কৃতি

মডেলিংয়ের মাধ্যমে ২০১০ সালে বলিউডে পা রেখেছিলেন কৃতি শ্যানন। বড়পর্দায় অভিষেক হয়েছিল ২০১৪ সালে, তেলেগু সিনেমায় অভিনয় করে। ‘১: নেনোক্কাদিন’ শিরোনামের সিনেমায় সামিরা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। একই বছর ‘হিরোপন্তি’ শিরোনামের হিন্দি সিনেমায় অভিনয় করে ফিল্মফেয়ার পুরস্কার ঘরে তুলেছিলেন কৃতি।

মজার ব্যাপার হলো- কৃতি শ্যানন এখন পর্যন্ত যতগুলো পুরস্কার পেয়েছেন তার মধ্যে অধিকাংশই এসেছে ‘হিরোপন্তি’র কল্যাণে। এরপর প্রায় এক ডজন হিন্দি সিনেমায় অভিনয় করেছিলেন কৃতি। সবশেষ তিনি অভিনয় করেছেন ‘মিমি’ সিনেমায়। গত বছর শুরু হয়েছিল এটির কাজ।
বর্তমানে খুশির জোয়ারে ভাসছেন কৃতি শ্যানন। এরই মধ্যে তিনি চলে গেছেন মিলিয়ন ঘরে। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা চার কোটি ছাড়িয়েছে। নেট দুনিয়ার বেশ সরব এ অভিনেত্রী। ইনস্টাগ্রামে প্রায়ই নিজের ছবি আর ভিডিও শেয়ার করেন। ভক্তরাও তাকে ফলো করেন নিয়মিত। 
মিলিয়ন ঘরে পৌঁছানো প্রসঙ্গে এক সাক্ষাৎকারে কৃতি বলেন, ‘আমাকে সাপোর্ট করার জন্য, ভালো আর দুঃসময়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজ যখন আমি চার কোটি অঙ্কটাকে দেখছি, অনুভব করছি, এটা আমার অনেক বড় শক্তি।’
কৃতি শ্যাননের হাতে একাধিক সিনেমা রয়েছে। যেগুলোতে সুপারস্টারদের সঙ্গে দেখা যাবে তাকে। এরই মধ্যে টাইগার শ্রফের বিপরীতে অভিনয় কছেন ‘গণপত’ সিনেমায়। প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ‘আদিপুরুষ’ সিনেমায়। এ ছাড়া বরুণ ধাওয়ানের সঙ্গে অভিনয় করেছেন ‘ভেড়িয়া’ এবং অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছেন ‘বচ্চন পাণ্ডে’ সিনেমায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com