শনিবার, ০৪ Jul ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

কবীর সুমনকে অক্সিজেন দেয়ার পরিমাণ কমেছে

ভারতীয় সঙ্গীতশিল্পী কবীর সুমন আগের চেয়ে কিছুটা সুস্থ। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা যায়।

তীব্র শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে শনিবার রাত সাড়ে ৩ টা নাগাদ ভর্তি হন শিল্পী। মঙ্গলবার তিনি খাবার খেয়েছেন, কথাও বলেছেন, হাসপাতাল সূত্রে খবর, সোমবারের তুলনায় সুস্থ আছেন শিল্পী।

ভারতীয় গণমাধ্যমের খবর, শ্বাসকষ্ট বাড়ায় ফেস মাস্ক দিয়ে ৬ লিটার অক্সিজেন দেয়া হচ্ছিলো সোমবার, আজ তা কমেছে। এখন চার লিটার অক্সিজেন দেয়া হচ্ছে বর্ষীয়ান এই শিল্পীকে। কথা বলতে পারছেন শিল্পী।

এদিকে গতকাল তার কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। গতকাল তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

জি-নিউজ থেকে পরিমার্জিত।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com