শনিবার, ০৪ Jul ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

২ কোটি রুপি নিচ্ছেন কাজল

কাজল আগারওয়াল। দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম চাহিদাসম্পন্ন নায়িকা তিনি। কাজল মানেই বাড়তি পাওয়া। নতুন ছবির জন্য ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন তিনি।

বিয়ের পর ‘উমা’ ছবিতে অভিনয়ের ঘোষণা দেন কাজল। ছবিটির জন্য ২ কোটি রুপি নিচ্ছেন তিনি। যা তার অভিনয় ক্যারিয়ারে সর্বোচ্চ পারিশ্রমিক।

জানা গেছে, ছবিটি হিন্দি ভাষায় নির্মিত হবে। ‘উমা’ ছবিটি নারী কেন্দ্রিক। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন কাজল।

পরিচালনা করবেন তথাগত সিংহা। এ বছরের শেষে শুটিং শুরুর কথা রয়েছে। পুরো ছবির শুটিং হবে কলকাতায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com