শনিবার, ০৪ Jul ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

অপূর্ব-মেহজাবিনের ‘শনির দশা’

মেহজাবিনের সুন্দর ও স্বচ্ছ জীবনে শনির দশা ডেকে আনেন অপূর্ব! এমনটাই দাবি করেন মেহজাবিন। অন্যদিকে এমন অভিযোগের পেছনে যথেষ্ট কারণ রয়েছে বলে নিজেকে নিরপরাধ বলেও দাবি করার সুযোগ পাচ্ছেন না অপূর্ব।

এমনই এক অদ্ভুত গল্প নিয়ে সম্প্রতি মহিদুল মহিম নির্মাণ করেন বিশেষ নাটক ‘শনির দশা’। সিএমভির ব্যানারে নির্মিত বিশেষ এই নাটকটি লিখেছেন রাজীব আহমেদ। এতে সুমন ও শাওলী চরিত্রে অভিনয় করেছেন টিভি নাটকের সবচেয়ে সফল জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী।

অপূর্ব-মেহজাবিন জানান, ‘গল্পটি বেশ মজার। কাকতালীয়ভাবে আমাদের পরিচয় হয় পাবলিক বাসে। এরপর থেকে ঘটতে থাকে একের পর এক অঘটন। যা দেখলে যে কেউ বিশ্বাস করবে, শনির দশা বলে সত্যিই কিছু না কিছু আছে। যদিও গল্পের শেষটা বদলে দেয় সবকিছু।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com