শনিবার, ০৪ Jul ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সত্যজিৎ রায়ের গল্পের ওপর ভিত্তি করে চারটে ছোট ছোট ছবি দেখাচ্ছে নেটফ্লিক্স, শুনেছি, কিন্তু সত্যি বলতে কী, দেখার তেমন ইচ্ছে ছিল না, কারণ দেখলে ভালো লাগবে এমন বিশ্বাস ছিল না। আঁতেলদের নিন্দে শুনেই দেখার ইচ্ছে জাগলো। দেখে তো রীতিমত মুগ্ধ আমি। কয়েক দশক আগের গল্পের এমন অবিশ্বাস্য আধুনিকীকরণ করতে সাহস তো দরকারই, কল্পনাশক্তি আর শিল্পবোধও প্রচণ্ড দরকার। তুখোড় শিল্পী হলেই পারেন।
সত্যজিৎ রায়ের বড়দের গল্পগুলোকে বয়স্ক আঁতেলদের বুকপকেট থেকে বের করে এনে বাংলার নয় শুধু, পুরো ভারতবর্ষের, এমনকী পুরো বিশ্বের নতুন প্রজন্মের হাতে তুলে দিলেন ওঁরা। অভিষেক চৌবে চমৎকার, ভাসান বালাও ভালো। আর আমাদের সৃজিত মুখার্জি যত ছবি বানিয়েছেন, মনে তো হচ্ছে তাঁর এ দুটো সবার সেরা