শনিবার, ০৪ Jul ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

ভুয়া কেন্দ্র থেকে টিকা নিয়ে যন্ত্রণায় মিমি

নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন মিমি। অভিনেত্রী লিখেছেন, শারীরিক ও মানসিক ভাবে যন্ত্রণার শিকার আমি। আমার জন্য ভেবেছেন, আমার জন্য সবাই অনবরত দোয়া করেছেন। আমি কৃতজ্ঞ সবার কাছে।

জানা যায়, এর সঙ্গে জড়িতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে মুখ্যমন্ত্রীর নজরে আসে বিষয়টি। ভুয়া ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন মিমি। বাড়িতেই চিকিৎসা চলে তার। আপাতত কিছুটা সুস্থ আছেন।

সবার ভালোবাসা আর প্রার্থনাতেই সুস্থ আছেন মিমি। এমনটাই দাবি করেছেন তিনি। গলব্লাডারের সমস্যা কিছুটা রয়েছে, সেটিও দ্রুত সেরে যাবে বলে জানিয়েছেন মিমির চিকিৎসক।

এ সাংসদ-অভিনেত্রীর অসুস্থতার খবর দ্রুত ছড়িয়ে যায় পুরো রাজ্যে। নেট মাধ্যমে মিমির এ ঘটনার নিন্দা জানিয়েছেন অনেকে। দোষীদের বিচারের দাবিও করেন কেউ কেউ। মিমিকে ভরসা দিয়েছেন অনেক নেটিজেন। লিখেছেন, ‘তুমি ভেঙে পড় না। মনের জোরে শক্ত থাকো। আমরা তোমার পাশে আছি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com