শনিবার, ০৪ Jul ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

আনন্দমেলার উপস্থাপনায় এবার রিয়াজ-স্পর্শিয়া

বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। প্রতি ঈদেই অনুষ্ঠানটি ঘিরে দর্শকদের আগ্রহ থাকে তুঙ্গে। করোনার প্রতিকূল পরিস্থিতির মাঝে গত ঈদের মতো আগামী ঈদুল আজহাতেও বিটিভি প্রচার করবে ‘আনন্দমেলা’। প্রতিপর্বে অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্বে থাকে দেশের দুইজন সেলিব্রেটি তারকা।  জনপ্রিয় ম্যাগাজিনটির এবার উপস্থাপনা করতে যাচ্ছেন চিত্রনায়ক রিয়াজ ও অর্চিতা স্পর্শিয়া। বিটিভির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।

উপস্থাপনার বিষয়টি নিশ্চিত করে রিয়াজ বলেন, ”বিটিভি থেকে প্রস্তাব পেয়েছি ‘আনন্দমেলা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করার। এটি আমার নিজেরও পছন্দের একটি অনুষ্ঠান, তাই এ আয়োজনের সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব ফেরাতে পারিনি। শিগগিরই ‘আনন্দমেলা’র শুটিং শুরু হবে। এবার আমার পাশাপাশি উপস্থাপক হিসেবে থাকবে স্পর্শিয়া।”

এ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার কোনো টিভি অনুষ্ঠান উপস্থাপনায় আসছেন স্পর্শিয়া। তাই কিছুটা অন্যরকম অনুভূতি কাজ করছে তার মধ্যে। স্পর্শিয়া বলেন, ‘প্রথমবার উপস্থাপনা করতে যাচ্ছি। তাও আবার আনন্দমেলার মতো ম্যাগাজিনে রিয়াজ ভাইয়ের সঙ্গে। বিষয়টি আমার জন্য অন্যরকম এক অনূভূতির। তবে রিয়াজ ভাইয়ের সঙ্গে আগে নাটকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। দারুন একজন মানুষ তিনি। আশা করি উপস্থাপনাতে তার সঙ্গে দারুণ এক অভিজ্ঞতা হবে।’

গত ঈদের ‘আনন্দমেলা’ উপস্থাপনা করেছিলেন ফেরদৌস ও পূর্ণিমা। এবার রিয়াজ-স্পর্শিয়া। উপস্থাপনায় নতুন এ জুটি কতটা দর্শকদের আনন্দ দিতে পারবে প্রশ্ন রাখলে রিয়া বলেন, আমরা আমাদের মতো চেষ্টা করবো। বাকিটা আল্লাহ ভরসা। অন্যদিকে  স্পর্শিয়াকে ম্যাগাজিনটির উপস্থাপনায় সুযোগ করে দেওয়া প্রযোজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বললেন, ‘তারা আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন। আশা করি আমাদের উপস্থাপনা উপভোগ্য হবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com