বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
কোভিড অতিমারিতে ভারতের মোট মৃত্যু ৪ লক্ষ ছাড়িয়ে গেল। গত বছর থেকে করোনাভাইরাস ভারতে মোট প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৩১২ জনের।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। গত ২৪ মে দেশের মোট মৃত্যু ৩ লক্ষ ছাড়িয়েছিল। অর্থাৎ শেষ ১ লক্ষ কোভিড রোগীর মৃত্যু হয়েছে মাত্র ৩৮ দিনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৬১৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৩ কোটি ৪ লক্ষ ৫৮ হাজার ২৫১ জন।
তবে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশের দৈনিক সংক্রমণের হার ৩ শতাংশের নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় তা ২.৪৮ শতাংশ। সেই সঙ্গে অব্যাহত সক্রিয় রোগীর সংখ্যা কম হওয়া। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৫ লক্ষ ৯ হাজার ৬৩৭ জন। দেশে এখন পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ৩৪ কোটির বেশি।