শনিবার, ০৪ Jul ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান ও তাঁর স্বামী, ব্যবসায়ী নিখিল জৈনের সম্পর্কে ফাটলের খবর বহু দিনের। নতুন করে এই চিত্রনায়িকা আলোচনায় প্রেমিক অভিনেতা যশ দাশগুপ্তের সন্তানের মা হচ্ছেন তিনি। অবশ্য এ প্রসঙ্গে এখনও মুখ খোলেননি এ চিত্রনায়ক।
গতকাল বুধবার বিকেলে হঠাৎই ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন যশ দাশগুপ্ত। সেখানে ছবি যুক্ত করে ক্যাপশন জুড়েছেন, ‘আমি পরিবারের কুলাঙ্গার হতে পারি, কিন্তু পরিবারের যাঁরা নিজেদের খুব সৎ বলে পরিচয় দেন, তাঁরা কিন্তু ততটা সৎ নন।’
এর পরেই নেটজনতার মনে প্রশ্ন, কী এমন হলো যশ দাশগুপ্তের জীবনে, পরিবারের ওপর অভিমান করে বসলেন তিনি? মা-বাবার সঙ্গে কোনও বিবাদে জড়িয়েছেন? গুঞ্জন রয়েছে, নুসরাত জাহানের সম্ভাব্য সন্তানের বাবা তিনি। তা নিয়েই কি যশের সঙ্গে পরিবারের দ্বন্দ্ব হলো?