শনিবার, ০৪ Jul ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

যৌনশিক্ষা দিতে সন্তানদের সঙ্গে পর্ন দেখেন মা!

ইন্দোনেশিয়ার পপ তারকা ইউনি সাহরা। বেশ ক’দিন ধরেই তাঁর নামটি ঘুরছে নেট দুনিয়াতে। এক সাক্ষাৎকারের কারণেই সাহরাকে নিয়ে সবখানেই আলোচনা। একজন নারী যৌনশিক্ষা নিয়ে খোলামেলা কথা বলেছেন। তার সেসব কথাই এখন নেট দুনিয়ায় চর্চ্চার বিষয়।

৪৯ বছরের ইউনি সাহরা ইন্দোনেশিয়ার একজন জনপ্রিয় পপ তারকা। তাঁর রয়েছে দু্টি উঠতি বয়সের ছেলে। সাহরা চান তারা যেন সঠিক যৌনশিক্ষা নিয়েই বড় হয়ে উঠে।

বাস্তবে যৌনজীবনে কী করা উচিত এবং কী করা উচিত নয়, তা শেখাতে চান ছেলেদের। এই শিক্ষা দেওয়ার জন্য ছেলেদের সঙ্গে নিয়েই পর্ন দেখেন তিনি।

সম্প্রতি এমন সাহসী উচ্চারণই করেছেন ইন্দোনেশিয়ার এই মা। ইউটিউবার ভেন্না মেলিন্দাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এনিয়ে বেশ খোলামেলা কথাও বলেছেন।

সাহরার দুই ছেলের নাম এভিন সালোমো সিহান এবং সেলো ওবিয়েন্ট সিহান। তাদের সঙ্গে বসেই নিয়মিত পর্নহাবের মতো সাইটের ভিডিও দেখেন এই পপ তারকা। সাহরা চান, তাঁর ছেলেরা মুক্তমনা হোক। তাঁর মতে, উঠতি বয়সের ছেলেদের যৌনতা নিয়ে আগ্রহ থাকবেই। যত তাঁদের পর্ন ভিডিও দেখতে বারণ করা হবে, তত বেশি কৌতূহল হবে।

তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে লুকোছাপা করলেই বিপদ। তখন লুকিয়ে দেখার চেষ্টা করবে। আর তখনই এসব নিয়ে এ ধরনের ট্যাবু তৈরি হবে’।

এমন পরিস্থিতি এড়ানোর জন্য বতর্মান প্রজন্মের উঠতি বয়সীদের যৌন শিক্ষা দেওয়ার ব্যাপারে গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। যাতে সন্তানরা সঠিক পথ বেছে নিতে পারে।

সাহরা আরো জানান, প্রথমে তিনিও এ নয়ে দ্বিধায় ছিলেন। কীভাবে ছেলেদের সঙ্গে পর্ন দেখার প্রস্তাব দেবেন তা ভেবে উঠতে পারছিলেন না। কিন্তু এ পদক্ষেপ তাঁকে নিতেই হত।

ছেলেরাও বিষয়টিকে বিষয়টি সহজভাবে নিয়েছে। সাহরার সিদ্ধান্তের সমর্থন দিয়েছেন তাঁর বোন ক্রিস দয়ন্তি। তাঁর মতে অভিভাবকের সঙ্গে ছেলে-মেয়েদের সম্পর্ক যত সহজ হবে ততই ভাল।

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশে ইউনি সাহরার এই সাক্ষাৎকার নিয়ে কেমন প্রতিক্রিয়া হতে পারে, তা নিয়ে বেশ সংশয় তৈরি হলেও, তিনি দেশটির নারী কর্মীদের সমর্থন পাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com