শনিবার, ০৪ Jul ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

নতুন করে আবারও পর্দায় হাজির ইরফান খান

নতুন করে আবারও পর্দায় ধরা দিচ্ছেন প্রয়াত অভিনেতা ইরফান খান। তবে প্রেক্ষাগৃহ বা ওটিটিতে নয়। প্রয়াত অভিনেতার পুরনো ছবি ‘দুবাই রিটার্ন’ মুক্তি পেয়েছে ইউটিউবে। শুক্রবার ইরফান-পুত্র বাবলি খান ইনস্টাগ্রামে এ তথ্য জানিয়েছেন।

সিনেমার বাহারি পোস্টারে ইরফানের মাথায় টুপি, চোখে হলুদ চশমা। ‘দুবাই রিটার্ন’-এ ইরফানকে গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে। তার চরিত্রের নাম আফতাব আংরেজ। ২০০৫ সালে আদিত্য ভট্টাচার্যের পরিচালনায় তৈরি হয়েছিল এই সিনেমায়। প্রয়াত অভিনেতার সঙ্গে অভিনয় করেছিলেন বিজয় মৌর্য, রেজাক খান এবং দিব্যা দত্ত। কিন্তু যেকোনো কারণে ওই সিনেমা সে সময় মুক্তি পায়নি।

এদিকে আরো একবার নতুনভাবে ইরফানকে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সিনেমাপ্রেমীরা। ২০২০ সালে ২৯ এপ্রিল মস্তিষ্কের ক্যান্সারে মৃত্যু হয় ইরফানের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com