শনিবার, ০৪ Jul ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

শ্যুটিং ফ্লোরে প্রযোজক আলিয়া

দিন দুই আগে নিজের প্রযোজিত প্রথম ছবি ‘ডার্লিং’-এর শ্যুটিং শুরু করেছেন বলিউড সুপারস্টার আলিয়া ভাট। ছবিটি প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করছেন আলিয়া। ৩ জুলাই ছবিটির মেকআপ ভ্যানে বসে বেশ কয়েকটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, ‘প্রযোজক হিসেবে আমার প্রথম ছবি, কিন্তু প্রথমে আমি একজন অভিনেত্রী। প্রতিটি নতুন সিনেমা শুরুর আগের রাতে প্রচন্ড নার্ভাস হয়ে পড়ি। মনে হয় সকালে গিয়ে সব সংলাপ গুলিয়ে ফেলব। এই অনুভূতি মনে হয় কখনো যাবে না, আর যাওয়াও উচিত নয়। কারণ, নার্ভাসনেস বোঝায় কাজের প্রতি আপনি কতটা যত্নশীল। তবে এবার একটু বেশি নার্ভাস।’ আলিয়ার সঙ্গে সিনেমাটি প্রযোজনা করছেন বলিউড বাদশাহ শাহরুখ খানও। অভিনেত্রীর পোস্টের পরেই মজা করে তিনি একটি পোস্ট দেন, ‘এই ছবি শেষে পরের প্রযোজনাতে প্লিজ আমাকে নিও। প্রতিজ্ঞা করছি, আমি শ্যুটিংয়ে সময় মতো আসব, আর পেশাদারিত্বের সঙ্গে কাজ করব!’ আলিয়া ও শাহরুখ একসঙ্গে ‘ডিয়ার জিন্দেগি’তে অভিনয় করেছিলেন। তাদের পর্দা রসায়ন দর্শক খুব পছন্দ করেন। বাস্তবেও এই দুই তারকার দারুণ সখ্য। শাহরুখের ব্যক্তিত্ব ভীষণ পছন্দ করেন আলিয়া। শাহরুখও আলিয়ার বড় ভক্ত বলে একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন। ‘ডার্লিং’ সিনেমায় আলিয়া ছাড়াও আছেন রোশন ম্যাথিউ, শেফালি শাহ ও বিজয় ভার্মা। ছবিটি পরিচালনা করছেন জাসমিন আর রিন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com