শনিবার, ০৪ Jul ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

প্রিয়াঙ্কা-দীপিকার পর আলিয়াও

প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের পর এবার হলিউড-যাত্রা শুরু করতে যাচ্ছেন আলিয়া ভাট। সম্প্রতি আলিয়া ভাট এক আন্তর্জাতিক ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই শুরু হয়েছে এ গুঞ্জন।

আনন্দবাজারের খবরে প্রকাশ, হাতে গোনা দু’-তিনটি ছবি ছাড়া আলিয়া বেশির ভাগ ছবিতেই সাফল্যের মুখ দেখেছেন। পুরোদস্তুর বাণিজ্যিক থেকে কনটেন্টধর্মী… সব ধরনের ছবিতেই তাঁর অভিনয়ের মুনশিয়ানা নজর কেড়েছে।

হিন্দির সঙ্গে দক্ষিণী ভাষার ছবিতেও কাজ করেছেন ইতিমধ্যে। সম্প্রতি নিজের প্রযোজনার প্রথম ছবি ‘ডার্লিংস’-এর শুট শুরু করেছেন। এই প্রজেক্টটি নিয়ে বেশ উত্তেজিত অভিনেত্রী নিজে, যা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টেই স্পষ্ট।

শোনা যাচ্ছে, আলিয়া যে এজেন্সির সঙ্গে চুক্তি করেছেন, তারা অনেক বছর ধরেই স্পোর্টস ও ফ্যাশন জগতের বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টের সঙ্গে যুক্ত।

অভিনেত্রী ফ্রিডা পিন্টোও এই সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কাজ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com