শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
গুঞ্জন যতই চলুক না কেন, কোন কথা না বলে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন পরিচালক রাজর্ষি দে ও মিথিলা দু’জনেই। অবশেষে সপ্তাহ ব্যাপী চলা সেই গুঞ্জনই সত্যি হলো। নির্মাতা রাজর্ষি দে জানালেন, তার ‘মায়া’ সিনেমায় অভিনয় করছেন মিথিলা, এরই মধ্যে লুক টেস্ট সম্পন্ন হয়েছে।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে পরিচালক রাজর্ষি দে বলেন ‘চিত্রনাট্য রচনার সময়ে মায়া চরিত্রের জন্য ভেবে রেখেছিলাম মিথিলাকে। তার কিছু কাজ দেখে সৃজিতের সঙ্গে যোগাযোগ করলে ইতিবাচক সাড়া পাই। পরে চিত্রনাট্য পাঠালে মিথিলা খুব পছন্দ করেন। এই চলচিত্রে মিথিলাকে তিন বয়সের চরিত্রে দেখা যাবে।’