শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

দুই বাংলার তারকাদের নিয়ে আসছে ‘সিনেবাজ’

যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন আরও একটি ওটিটি প্ল্যাটফর্ম। নাম ‘সিনেবাজ’।

বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে পরীক্ষামূলক যাত্রা শুরু করবে অ্যাপসটি। এমনটাই জানিয়েছেন এর কর্ণধর সেলিম খান।

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান ‘সিনেবাজ’। দুই বাংলার তারকাদের নিয়ে নির্মিত সিনেমাগুলো এতে মুক্তি দেয়া হবে। এর পথ চলা শুরু হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি দিয়ে।

সেলিম খান জানান, ১৫ জুলাই রাত ৯টা থেকে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি বিনামূল্যে দেখা যাবে সিনেবাজ অ্যাপসে। এ ছাড়া শাপলা মিডিয়া ও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত নতুন-পুরাতন সব সিনেমা থাকবে এই প্ল্যাটফর্মে।

‘বিনোদন এখানেই’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করছে ‘সিনেবাজ’। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠানিক উদ্বোধন হবে অ্যাপসটির।

এ দিন সন্ধ্যায় ওটিটি প্ল্যাটফর্মটির উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সিনেবাজে মুক্তির অপেক্ষায় আছে- আগস্ট ১৯৭৫, বিদ্রোহী, কমান্ডো, বিক্ষোভ, লাইভ, অগ্নিবীণা, বুবুজান, লাগ ভেলকি লাগ, মাফিয়া, ছুটি, চোখ, চক্কর সিনেমাগুলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com