শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
ভারতের মুম্বাইয়ে পর্নকাণ্ডে এবার নতুন মোড়। প্রতিদিনেই বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। এবার রাজ কুন্দ্রার বিরুদ্ধে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন তারই চার কর্মচারী।
মুম্বাইয়ের সাইবার ক্রাইম বিভাগকে রাজের কর্মচারীরা জানিয়েছেন, গ্রেপ্তারের আগে তাদের মোবাইল ফোন থেকে সব ধরনের পর্ন চিত্র ও ভিডিও মুছে ফেলতে নির্দেশ দেন রাজ।
এই চার কর্মচারী রাজ কুন্দ্রার কথিত পর্ন কারবারের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন এবং পর্ন ভিডিও ও চিত্র আদান-প্রদানের কাজে নিয়োজিত ছিলেন।
মুম্বাই পুলিশের সূত্রে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বলেছে, আলোচিত অ্যাড ‘হটশটস’ ব্যবহার করে রাজ কুন্দ্রা পর্ন আপলোড করতো বলে জানিয়েছে এই চার কর্মচারী